ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

করোনা উপসর্গ নিয়ে রাঙামাটিতে প্রকৌশলীর মৃত্যু, শিশুসহ আক্রান্ত আরো ৭

ads

করোনা উপসর্গ নিয়ে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আনোয়ারুল ইসলাম মারা গেছেন। এছাড়া কাপ্তাইয়ে শিশুসহ নতুন করে আরো ৭জন করোনায় আক্রান্ত হয়েছে।এ নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ জনে দাঁড়ালো।সোমবার রাতে চট্টগ্রাম থেকে আসা ৫৯টি রিপোর্টের মধ্যে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৭জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে বলে জানিয়েছেন রাঙ্গামাটি করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল।

রাঙ্গামাটিতে বর্তমানে আইসোলেশনে আছেন ৯জন। জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন।

ads
ads
ads

Our Facebook Page